Hours : Sun To Fri - 10AM - 04PM, Friday Closed

Responsive Image

Headmaster Speech

Head Teacher Message :-

""""""""""""""""""""""""""""""""""""


ভোলা সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ভোলা সদর উপজেলার শহরতলীতে সুনামধন্য ২/৩টি বিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম। লেখাপড়া, খেলাধুলা ও পরীক্ষার ফলাফল প্রশংসার দাবিদার। এই বিদ্যালয়টি ১৯৮৪ সালে অএ এলাকার কতিপয় শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং আপাময় জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়টি সেই মেরুদণ্ডকে দৃঢ় করার এক উজ্জ্বল প্রতীক। শিক্ষার আলো ছড়িয়ে দিতে অএ বিদ্যালয়টি ওয়াদাবদ্ধ যা প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করবে। এই বিদ্যালয়টি শুধু ইট পাথরের দেয়াল নয়, এটি প্রজন্মের স্বপ্ন বুননকারী আলোক স্তম্ভ। এই বিদ্যালয় শুধু জ্ঞান নয়, শিখিয়েছে মানুষ হতে,দেখিয়েছে অশিক্ষার অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটার সাহস। অশিক্ষার আঁধারে আশার শিখা জ্বালিয়েছে এই বিদ্যালয়, যা প্রজন্মের পর প্রজন্মকে আলোর পথে ডাকছে। জ্ঞানই শক্তি এই বিশ্বাসকে হ্রদয়ে বুনে দিয়েছে চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় শুধু পাঠশালা নয়, এটি ভবিষ্যৎ গড়ার কারখানা, যেখানে প্রতিটি শিক্ষার্থী হয়ে ওঠে আগামীর নক্ষত্র। তাই অএ বিদ্যালয়টি নতুন স্বপ্নের হাতছানি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশায়। অএ প্রতিষ্ঠানের উওরোওর সমৃদ্ধি কামনা করছি।  আল্লাহ হাফেজ।

আবি আবদুল্লাহ
প্রধান শিক্ষক
চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়,
ভোলা সদর, ভোলা।