সভাপতির বাণী
বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, এটি একটি আলোকবর্তিকা যেখানে শিশু থেকে শুরু করে কিশোরেরা গড়ে ওঠে সৎ,পরিশ্রমী,দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে। শিক্ষা হলো মানুষের মেধা, মনন অনৈতিকতার পরিপূর্ণ বিকাশের মাধ্যম। তাই আমাদের স্কুলে আমরা বিশ্বাস করি "সুশিক্ষা ই প্রকৃত সম্পদ নৈতিকতা ই প্রকৃত শক্তি "।আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের হাতে গড়ে উঠবে সমৃদ্ধ ভবিষ্যৎ, উন্নত সমাজ আলোকিত দেশ। এজন্য বিদ্যালয়কে হতে শৃঙ্খলা, সততা ও মানবতার প্রশিক্ষণক্ষেএ। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি হোক শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও সমাজ সচেতন নাগরিক। তার হোক বিজ্ঞান মনষ্ক, সৃজনশীল, সংস্কৃতি মনা ও দেশপ্রেমিক।
শিক্ষার্থীদের উদ্দেশ্য আমার আহবান -
# নিয়মিত অধ্যয়ন করো।
# শিক্ষক, অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থেকো।
# সময়ের মূল্য দাও।
সততা ও নৈতিকতাকে জীবনের মূল মন্ত্র বানাও।
পরিশেষে আমি এই কামনা করি "আমাদের বিদ্যালয় হোক সুশিক্ষার বাতিঘর, আর এখান থেকে বের হয়ে আসুক আলোকিত মানুষ, যারা নিজেদের গুণে,জ্ঞানে ও চরিত্রে দেশকে এগিয়ে নেবে "
সভাপতি
জনাব মোঃ এনায়েত উল্লাহ
চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়,
ভোলা সদর, ভোলা।